২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার

বেতন-ভাতার আশ্বাস পেয়ে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিক্ষোভরত পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

কাফরুল থানার ওসি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়। রাত থেকেই তাদের বেতন ভাতা দেয়া শুরু হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যার দিকে বেতন-ভাতার দাবিতে মনোয়ারা গার্মেন্টের কয়েকশ শ্রমিক মিরপুর ১০ নম্বর থেকে ১৪ নম্বরের দিকে যাওয়া সড়কে আইডিয়াল স্কুলের সামনে অবস্থান নেয়।

মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে দুইশ’ গজের মধ্যে সড়কে এই অবরোধের কারণে ব্যস্ততম ১০ নম্বরে যান চলাচল প্রায় থমকে যায়।

এতে আশেপাশের সড়কগুলোতেও তৈরি হয় যানজট।

পুরনো খবর:

বেতনের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ