২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ঘাটে ফেরি আছে, গাড়ি নেই

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ মাওয়া ঘাটে যাত্রীর ভিড় নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 08:28 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল ইসলাম বলেন, “ঘাটে এখন ফেরি আছে কিন্তু গাড়ি নেই। আমার চাকরি জীবনে এই ব্যতিক্রম অবস্থা আর চোখে পড়েনি।”

দুর্গাপূজা চলছে এবং সামনে ঈদ অথচ রোববার দেখা যায় ঘাটে ফেরির জন্য যানবাহনগুলোর অপেক্ষোয় থাকতে হচ্ছে না। বরং ফেরিগুলোই গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।

সকালে কিছু গাড়ি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঘাট যানবাহন শূন্য হয়ে পড়ে।

সামনে প্রাইমারি ও জুনিয়র পরীক্ষা থাকায় এবার ঈদে বাড়ি ফেরার মানুষের সংখ্যা অনেক কম বলে মনে করছেন এই কর্মকর্তা।

তিনি জানান, ঈদকে সামনে রেখে নির্বিঘেœ যাত্রী পারাপারে মাওয়ায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে বর্তমানে ১৩টি ফেরির বদলে ১৭টি ফেরি চলছে।

এই রুটে গড়ে প্রতিদিন ১৭শ’ থেকে ১৮শ’ গাড়ি এবং প্রায় ৫-৬ লাখ মানুষ পারাপার করা হলেও ঈদের সময় তা কয়েক গুন বেড়ে যায়।

ঈদের কয়েক দিন আগে থেকেই প্রতিদিন এই রুটে কমপক্ষে চার হাজার গাড়ি পার হয়।

এ সময় প্রতিদিন ফেরিতে ১২-১৫ লাখ লোক পদ্মা পাড়ি দেয়।

এছাড়া লঞ্চ, ট্রলার ও স্পিডবোটেও বিপুল সংখ্যক লোক পদ্মা পাড়ি দিয়ে থাকে।