২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ২ যুবক খুন

তুচ্ছ ঘটনায় মাগুরা সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 01:29 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

পাশের গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে গলাকাটা আরেক যুবকের লাশ।

সদর থানা উপ পরিদর্শক (এসআই) নিমাই কুমার জানান, রোববার সকালে উপজেলার কান্দা বাঁশকোঠা গ্রামের সদর মোল্লার ছেলে রোকন মোল্লাকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়।

“সকাল ১০টার দিকে পাটকাঠি শুকানো নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষরা রোকনকে কুপিয়ে জখম করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে রোকন মারা যায়।”

এদিকে কুচিয়ামোড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে কুল্লিয়া মাঝিপাড়া মাঠে কুচিয়ামোড়া গ্রামের শওকত হোসেনের ছেলে পলাশের (২৫) গলাকাটা লাশ পাওয়া যায়।

সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “এলাকাবাসী কাছে খবর পেয়ে পুলিশ সুপারসহ আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।  তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।”

দুই খুনের ঘটনায় সদর থানায় মামালার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।