খুলনায় বিএনপি-র এক ওয়ার্ড নেতা গুলিবিদ্ধ
মহানগরীর রায়েরমহল এলাকায় ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি ১৪নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আবুল কালাম আজাদের বড়ভাই।
খালিশপুর থাসার ওসি সুকুমার বিশ্বাস জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিটি জামাল উদ্দিনের ডান কাধে বিদ্ধ হয়।
পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
