২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন প্রতিহত সংগ্রাম কমিটি গঠনে আহ্বান

বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাতানো নির্বাচনক রুখতে দেশের সব ভোট কেন্দ্র এলাকায় নির্বাচন প্রতিহত সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 09:52 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি বলেন, “আগামী ২৪ অক্টোবরের পর যদি তারা কার্যক্রম অব্যাহত রাখে তবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাদের প্রতিহত করা হবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পানি-সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের বাড়ির ইউনিয়নের এ সভা থেকে আওয়ামী লীগ, জাতীয়পার্টিসহ কয়েকটি দলের প্রায় ২ হাজার কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছে বলে ঘোষণা দেয়া হয়।

বিএনপি নেতা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে জনসভায় নিলফামারীর সৈয়দপুর এলাকার সাংসদ আমজাদ হোসেন, পঞ্চগড় জেলা বিএনপি-র সভাপতি মাজাহারুল ইসলাম, আমজাদ হোসেন সরকার ভোজে ও অন্যরা বক্তব্য প্রদান করেন।