২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শিবিরের ককটেল-অগ্নিসংযোগ, আটক ২

কুষ্টিয়ায় ককটেল ফাটানোর ও রাস্তায় অাগুন দেওয়ার সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

এরা হলেন- কুষ্টিয়া সরকারী কলেজের ছাত্র এজাজ আহমেদ (২৪) ও হযরত আলী (২৩)।

শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি বেলায়েত হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে শিবিরকর্মীরা শহরের চৌড়হাস মোড় থেকে কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী চার জেলায় হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল থেকে তারা একটি ককটেল বিস্ফোরণ ও রাস্তায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরায়। পুলিশ ঘটনাস্থল থেকে  তাৎক্ষণিকভাবে দুই শিবিরকর্মীকে আটক করে।

গত ১০ অক্টোবর চুয়াডাঙ্গার দর্শনায় শিবির-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে শিবিরকর্মী রফিকুল ইসলাম নিহত হওয়ার প্রতিবাদে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে শিবির।