২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদলের হুঙ্কার আষাঢ়ে গর্জন: যোগাযোগমন্ত্রী

‘২৫ অক্টোবরের পর দেশ চলবে বিএনপির কথায়’- বিরোধী দলের নেতাদের এ বক্তব্যের মালোচনা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

শুক্রবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধের কাছে নবীনগর-চন্দ্রা মহাসড়কে ‘নবীনগর ইন্টারসেকশন’ উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী দলের আন্দোলনের হুঙ্কার আষাঢ়ের তর্জন-গর্জন ছাড়া কিছুই নয়।

নেতাকর্মীদের চাঙা করতে বিরোধীদলের নেতারা অনেক কথাই বলছেন। তবে দেশ চলবে সংবিধান অনুযায়ী। আগামী ২৫ অক্টোবরের পর কে কোথায় থাকবে তা নির্ধারণ করবে জনগণ।

বিরোধী দলের ব্যানার, ফেস্টুন, পোস্টার আন্দোলন নয় বরং নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ২৪ অক্টোবরের পর আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

এদিকে ‘নবীনগর ইন্টারসেকশন’ চালুর ফলে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি ইউটার্ন করার সময় আর যানজট হবে না বলে জানান যোগাযোগমন্ত্রী।

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কে গরুর হাট না বসনোর এবং মহাসড়কে গরুর ট্রাকে চাঁদাবাজী বন্ধে ব্যবস্থা নেয়ার ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী।