২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ‘কটাক্ষ’: ওয়াহিদুজ্জামানের জামিন

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটাক্ষের অভিযোগে মানহানির মামলায় জামিন পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একেএম ওয়াহিদুজ্জামান।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 11:06 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

আদালতে হাজির হয়ে জামিন চাইলে বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চ তাকে চার সপ্তাহের আগাম জামিন দেয়।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন।

তার সহকারী আইনজীবী সগীর হোসেন লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত শিক্ষক ওয়াহিদুজ্জামানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।”

ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ফেইসবুক পাতায় প্রধানমন্ত্রীর ডক্টরেট ডিগ্রি অর্জন নিয়ে কটাক্ষ করেছেন।

এরপর মানহানির মামলায় ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।