২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএম বুথকর্মী হত্যার কারণ আর্থিক, গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী এনামুল হককে হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 09:42 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

তারা হলেন, মো. জুয়েল (২৭), পারভেজ (২৪), সানি (২৪) ও মেঘলা (৪৫)। মোহাম্মদপুর এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘলার সঙ্গে নিরাপত্তকর্মী এনামুলের সম্পর্ক ছিল। তাদের দুইজনের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ভাড়াটিয়া খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটনো হয়েছে।

জিজ্ঞাসাবাদে মেঘলা হত্যার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি।

গ্রেপ্তারদের দেয়া তথ্যানুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করা হয়েছে।

গত ৬ অক্টোরব ভোরে মোহাম্মদপুর ডাচা বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে এনামুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।