ছাত্রীকে যৌনহয়রানী করার দায়ে প্রধানশিক্ষক বরখাস্ত
পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌনহয়রানী করার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, গত ৮ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌনহয়রানী করার অভিযোগ ওঠে।
অভিযোগ তদন্তে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
“তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
