২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

মাদারীপুরের শিবচরে একটি কবর খুঁড়ে কঙ্কাল  চুরির অভিযোগ পাওয়া গেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বুধবার রাতে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের সাহেব আলী বেপারীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান জানান।

তিনি বলেন, পাঁচ থেকে ছয় মাস আগে বজ্রপাতে নিহত লাক্ষু আকন নামের এক ব্যক্তির কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার বেপারী বলেন,  গত ১৮ এপ্রিল  সাহেব আলী বেপারীকান্দি গ্রামের খলিল আকনের ছেলে লাক্ষু আকন বজ্রপাতে নিহত হন। বাড়ির পাশেই তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার সকালে গ্রামবাসী ওই কবরটি খোঁড়া অবস্থায় দেখে পরিবারকে খবর দিলে তারা কবরের ভিতরে কোন হাড়-গোড় দেখতে পাননি।

“রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”