‘ধর্ষণের আলামত পাওয়া গেছে’
মাদারীপুর শহরে জাপা সভাপতির বাড়িতে ডেকে নেয়া তরুণীকে (২৬) ধর্ষণ করা হয়েছে বলে পরীক্ষাকারী চিকিৎসক জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়ি থেকে ধর্ষণের অভিযোগে এক যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় থানায় মামলাও হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রতিবেদনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সেখানে সন্ধ্যায় চারজন তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি সুযোগ পেয়ে বাথরুমে গিয়ে তার এক আত্ময়ীকে বিষয়টি ফোনে জানান।
তার কাছে খবর পেয়ে সদর থানা পুলিশ ওই বাড়ি থেকে তিন জনকে আটক করে।
এরা হলেন যুবলীগের জেলা কমিটির সদস্য আকতার হাওলাদার (৪০), তার বন্ধু আজাদ (৩৮) ও আনু ভূইয়া (৪০)। একজনকে ধরা যায়নি।
