২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

লালমনিরহাটে এক অটোবাইক চালকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের হাড়িশহর এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় চালক ইব্রাহিমের (২৮) লাশ।

তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী গ্রামের সামছুদ্দিনের ছেলে। আটদিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন।

কালীগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান,  নিহতের বড় ভাই মিলন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

তাকে হত্যার পর ছিনতাইকারীরা অটোবাইকটি নিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।

ইব্রাহিমের বোন জোহরা জানান,  ইব্রাহিম স্থানীয় এক ব্যক্তির অটোবাইক চালাতেন।

গত ২ অক্টোবর তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।