২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় ডাকাতি, ৪০ ভরি স্বর্ণালংকার লুট

শরীয়তপুরের জাজিরার সেনেরচর এলাকায় এক প্রবাসীর বাড়িতে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

ডাকাতরা ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা লুট করেছে। এ সময় ডাকাতরা ওই পরিবারের মহিলাসহ চার জনকে পিটিয়ে আহত করেছে।

এ ঘটনায় জাজিরা থানায় একটি মামলা দায়ের করা  হয়েছে বলে পুলিশ জানায়।

সেনেরচর দক্ষিন কান্দি গ্রামের কুয়েত প্রবাসী নুরুদ্দিন সিকদার জানান, মঙ্গলবার গভীর রাতে ২৫/৩০ জন স্বশস্ত্র  ডাকাত দরজা ভেঙে তার বাড়িতে ঢোকে। এ সময় ঘরের লোকজন বাধা দিলে তাদের লোহার রড়, শাবল দিয়ে বেদম মারপিট করে।

এতে নুরুদ্দিন সিকদার, তার স্ত্রী কারিমা বেগম, মাতা চন্দ্রবান বিবি ও বোন সোনিয়া আকতার  গুরুতর আহত হন।

এরপর ডাকাতরা ঘরের সবাইকে হাত-পা ও চাখ বেঁধে ফেলে রাখে। পরে আলমারি, শোকেস ভেঙে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা  লুটে নিয়ে যায়।

জাজিরা থানার ওসি নাজমুল ইসলাম বলেন, ডাকাতদের মধ্যে এক জনকে সনাক্ত করে ১০/১২ জনকে আসামি করে নুরুদ্দিন সিকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।