২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্রে ঈদের ছুটি ১৫-১৭ অক্টোবর

ঈদ উপলক্ষে দেশের সংবাদপত্রগুলো তিন দিন বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 07:48 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রগুলো ঈদের ছুটি ভোগ করবে আগামী ১৫, ১৬ ও ১৭ অক্টোবর। তাই ১৬, ১৭ ও ১৮ অক্টোবর কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

গত রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এবার ঈদুল আজহা উদযাপিত হবে ১৬ অক্টোবর।