২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল অভিমুখে নির্ভীকের পদযাত্রা

বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সরিয়ে নিতে রামপাল অভিমুখে পদযাত্রা শুরু করেছে পরিবেশবাদী সংগঠন নির্ভীক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 02:32 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার চত্বর থেকে তাদের এই পদযাত্রা শুরু হয়।

সংগঠনের প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের নেতৃত্বে চারজনের একটি দল রামপালের উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ তাদের দাবির প্রতি সংহতি জানান।

এ টি এম কামাল বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ও তার পরিবেশ বিপন্ন হবে। তাই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে নিরাপদ দুরত্বে সরিয়ে পরিবেশ রক্ষার দাবিতে এই পদযাত্রা।

পদযাত্রায় বিভিন্ন স্থানে সচেনতামূলক পথসভা করা হবে বলে জানান তিনি।

পদযাত্রায় কামালের সঙ্গে নির্ভীকের সমন্বয়ক বিল্লাল হোসেন, ডা. মঞ্জুরুল আলম মুছা ও ফজলুর রহমান রয়েছেন।