২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারুল্লাহর তিন সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে উগ্রপন্থী সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

র‌্যাব-৫ এর মেজর শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের পরিচয় জানা যায়নি।

গত ১২ অগাস্ট বরগুনা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানিসহ ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর উগ্রপন্থী এ সংগঠনের কার্যক্রম প্রকাশ্যে আসে।

তারা ‘জিহাদের’ মাধ্যমে সরকার হঠানোর লক্ষ্যে থানা থেকে অস্ত্র লুট ও বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিল বলে জানায় পুলিশ।