২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষীরা ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে  বলে জানিয়েছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার ভোরের দিকে উপজেলার উচনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি কর্মকর্তারা ছয় জনের মধ্যে চারজনের পরিচয় জানাতে পেরেছেন।

তারা হলেন- পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের লাল চানের ছেলে জিয়াউল হক (৩৫), গাবলা মণ্ডলের ছেলে মতিউর রহমান (৩৮), শফির উদ্দিনের ছেলে সায়েম উদ্দিন (২৫) ও আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম (২৭)।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আলী খসরু জানান, ছয় বাংলাদেশিকে ফেরত চেয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফের কোম্পানি কমান্ডারের কাছে চিঠি দেয়া হয়েছে।

তিনি বলেন, এক বিএসএফ সদস্যকে পিটিয়ে আহত করায় ওই ছয় জনকে ধরে নেয়া হয়েছে বলে  বিএসএফ অভিযোগ করেছে। তাদের ভারতে বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছে তারা।