রংপুর সাংবাদিক সমিতির সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠক
রংপুর বিভাগ সাংবাদিক সমিতি নবনির্বাচিত নেতারা সোমবার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেছেন।
সচিবালয়ে তার কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে মাঠ পর্যায়ে সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সংবাদকর্মীদের প্রতিবেদনের ভিত্তিতে পুরস্কৃত করাসহ বেশ কিছু প্রস্তাব উপস্থাপন করা হয়।
এসব প্রস্তাব সময়োপযোগী উল্লেখ করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
বৈঠকে রংপুর দিনাজপুর অঞ্চলের আট জেলার প্রেসক্লাব গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে কম্পিউটার ল্যাবসব আধুনিকায়ন করার দাবি জানান হয়।
সংগঠনের সভাপতি মুফতি আহমেদ, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবের নেতৃত্বে কমিটির সদস্যরা তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
মন্ত্রী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে রাজনৈতিক দলাদলি ভুলে দেশ ও সমাজের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
বৈঠকে ছিলেন মিথুন কামাল, মর্তুজা হায়দার লিটন, মোকছুদার রহমান মাকসুদ, মতলু মল্লিক, কামরুজ্জামান পারভেজ, মিজান চৌধুরী, ইমরুল কায়সার ইমন ও মিজানুর রহমান।
