২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ায় ‘চরমপন্থী নেতা’ খুন

পাবনার সাঁথিয়ায় এক ‘চরমপন্থী নেতাকে’ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার সকালে সোনাকান্দি পানি উন্নয়ন বোর্ডের ডাইকের পাশে আকুল হোসেনের (৪০) ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

আকুল হোসেন চরমপন্থী দলের নেতা বলে পুলিশ জানিয়েছে। 

সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ জানান, ভায়না পাড়া গ্রামের প্রয়াত আজাহার আলী প্রামাণিকের ছেলে নিহত আকুল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন।

তার বিরুদ্ধে সাথিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

আকুল হোসেনের ছেলে বিকুল পুলিশকে জানান, শনিবার রাত ১০টার দিকে বাবার সঙ্গে তার শেষ কথা হয়েছিল। ওই সময় আকুল ছেলেকে জানান আক্কাছ ও জামাল নামে দুই সঙ্গীর সঙ্গে আছেন তিনি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, চরমপন্থী দলের নেতা আক্কাছ, জামাল ও আকুল তিনজন মিলে শনিবার সারাদিন তাদের গ্রামের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা তোলেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদার টাকার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে সঙ্গীরাই তাকে খুন করে থাকতে পারে।

এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন স্বজনরা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।