খুন করে টাকা ছিনতাই
টাঙ্গাইলের ভুঞাপুরে স্থানীয় এক সমিতির কোষাধ্যক্ষকে খুন করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলার ছাব্বিশা গ্রামে একটি গাছে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় স্থানীয় কাজিম উদ্দিনের ছেলে আবুল কালামের (৩০) লাশ উদ্ধার করে পুলিশ।
ভুঞাপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, স্থানীয় একটি সমিতির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, শনিবার রাতে সমিতির দেড় লাখ টাকা নিয়ে ভুঞাপুর থেকে বাড়ি ফিরছিলেন আবুল। কিন্তু রাতে বাসায় না ফেরার কারণে তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। পরে সকালে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী।
নিহতের শরীরে মাটি লাগানো এবং ঘটনাস্থলের আশপাশে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, “এটি খুন না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।
