সিরাজগঞ্জে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের এনায়েতপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় এক নারী আহত হয়েছেন।
থানার চাঁদপুর চর এলাকায় শনিবার দুপুরে মৃতরা হল ওই গ্রামের মকবুল হোসেনের মেয়ে তাছলিমা খাতুন (৯) এবং বেলাল হোসেনের মেয়ে হালিমা খাতুন (৭)।
আহত জাহানারা বেগমকে (৫৫) স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান বলেন, বিষয়টি অবগত হওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
