২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

ঝিনাইদহ সদরে বাসচাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 12:28 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের আরাপপুর মোড়ে এ দুর্ঘটনায় নিহত পবহাটি ঘোষ পাড়ার সুকুমার ঘোষের মেয়ে পলি ঘোষ (১৬) ফজর আলি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় এবং ঘণ্টা খানেক সড়ক অবরোধ করে রাখে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে পলি ও তার সহপাঠী পিয়া ঘোষ স্কুলে যাচ্ছিল। আরাপপুর সিটি মোড়ে রাস্তা পার হওযার সময় একটি দ্রুতগামী বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পলি মারা যায়।

এরপর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে।

তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপককর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।”