২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারাকান্দা উপজেলা নির্বাচনে আ. লীগ সমর্থিত শরীফ জয়ী

ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শরিফ আহমদ ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 01:18 AM

Updated : 23 Aug 2022, 07:02 PM

তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের চেয়ে ১৭ হাজার ৩৩৯ ভোট বেশি পেয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সুভাস চন্দ্র বিশ্বাস।

বৃহস্পতিবার সারাদিন ভোট গ্রহণ শেষে রাত ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

আওয়ামী লীগ সমর্থিত শরিফ আহমদ পেয়েছেন ৬৬ হাজার ৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৬০৯ ভোট।