২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শণী নিয়ে অধ্যক্ষের কক্ষ ভাংচুর

বঙ্গবন্ধুর ছবির প্রদর্শণীতে আমন্ত্রণ না জানানোয় বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে ভাংচুর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার দুপুরে কলেজে এ হামলার সময় অধ্যক্ষকেও বিক্ষুব্ধরা লাঞ্ছিত করে দাবি করে প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র।

তারা জানান, দুপুর পৌনে একটার দিকে এ নিয়ে অধ্যক্ষের পদত্যাগ ও অপসারণ দাবি করে মিছিল শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে অধ্যক্ষকে লাঞ্ছিত ও তার কক্ষের চেয়ার-টেবিল ভাংচুর করা হয়।

তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল কুদ্দুস লাঞ্ছিত হওয়ার কথা অস্বীকার করেছেন।

তিনি জানান, শিক্ষার্থীরা তার রুমে ঢুকে টেবিল ও শো-কেস ভাংচুর করে। এতে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন তিনি।

বঙ্গবন্ধু কেন্দ্রীয় জাদুঘরের আয়োজনে এ প্রদর্শণী শনিবার সকালে কলেজের হল রুমে শুরু হয় বলে জানান তিনি।

বরগুনা থানার ওসি শীলমনি চাকমা অধ্যক্ষের কক্ষে ভাংচুরের ঘটনা স্বীকার করেন।

ভাঙচুরের ঘটনার পর দুপুর সোয়া একটার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন রাসেল ফরাজী ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করেন।

সাংবাদিকদের উপস্থিতিতে আগামী রোববার কলেজে এ প্রদর্শণী করার ঘোষণা দেন এই ছাত্রনেতা।