ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু
সিলেটের মোগলাবাজারে একটি তেলবাহী ওয়াগনের বগি লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের ট্রেন চলাচল শুরু হয়েছে।
ফাইল ছবি
ফলে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাইন বন্ধ থাকায় চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস যাত্রী নিয়ে সিলেট রেলস্টেশনে আটকা পড়ে।
পরে কুলাউড়া থেকে টুলভ্যান ও সিলেট থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ওয়াগন সরিয়ে নেয়ার পর বেলা আড়াইটার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে আবুল কালাম আজাদ জানান।
তিনি বলেন, লাইন খোলার পর সিলেট স্টেশনে আটকা পড়া পাহাড়িকা এক্সপ্রেস চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
