চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
বুধবার বিকালে উপজেলার কানসাট বাজার এলাকা থেকে উপজেলার কয়লার দিয়াড় গ্রামের আলমগীর মাস্টারের ছেলে মোহাম্মদ শামিমকে (৩৫) আটক করা হয়।
রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খাঁন জানান, কানসাট বাজার সংলগ্ন একটি আম বাগানে অস্ত্র বেচা-কেনার সময় শামিমকে হাতেনাতে আটক করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আরেকজন পালিয়ে যায়।
এ সময় শামিমের কাছ থেকে ৪টি পিস্তল, ৮টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
