সাতক্ষীরায় নবজাতক খুন
সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে এক নবজাতকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশে শিশুটির লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি শাহাজাহান আলী খান সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে- শিশুটির পিতৃ পরিচয় না থাকায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বলে ওসি জানান।
