২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ট্রেনে কেটে শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে  এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

নিহত আলাউদ্দিন রবিন (১২) উপজেলার শেখপাড়া এলাকার রবিউল আলমের ছেলে।

বুধবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে রবিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিনের বাবা রবিউল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির কাছেই রেললাইনে ট্রেনে কাটা পড়ে রবিন। এরপর গ্রামবাসী তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।