২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাঙামাটির কাউখালী উপজেলায় নিজের অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ কনস্টেবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 03:02 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

নিহত কনস্টেবল মো. মাশফিকুর রহমান বগুড়ার জলেশ্বরী পাড়ার মাতলুবের রহমানের ছেলে।

কাউখালী থানার ওসি শ্যামল কান্তি বড়–য়া জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের ভেতরে ২ নম্বর টাওয়ার পোস্টে ডিউটি করছিলেন কনস্টেবল মাশফিকুর।

এক পর্যায়ে তার কাছে থাকা রাইফেল নিজের মুখম-লের নিচে ধরে গুলি চালান মাশফিক। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর জেলা পুলিশ সুপার আমেনা বেগম ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।