সাতক্ষীরায় বুধবার হরতাল
সাতক্ষীরায় স্থানীয় বিএনপি নেতা আমানের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে দলটি।
হরতালের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট এলাকায় লিফলেট বিতরণ করেন আমান হত্যা বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু।
এ সময় কমিটির সদস্য সচিব সালাউদ্দিন লিটন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা জাসাস আহবায়ক একলেছার আলী বাচ্চুসহ বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান গত ৬ সেপ্টেম্বর বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত হন।
