২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত নেতা ওয়াক্কাস কারাগারে

১৫ দিন রিমান্ডের পর হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর  সোমবার তার জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ মে রাজধানীতে হেফাজত নেতাকর্মীদের তাণ্ডবের ঘটনায় ওয়াক্কাসের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারো ১৫ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করা হলে তা নাকচ করে কারাফটকে ওয়াক্কাসকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন বিচারক।

এর আগে গত ৯ সেপ্টেম্বর পৃথক পাঁচ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওয়াক্কাসকে ১৫ দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দেয় আদালত।

রিমান্ড শেষে সোমবার ওয়াক্কাসকে আদালতে হাজির করা হয়।

সানাউল্লাহ মিয়াসহ আসামিপক্ষের ১০/১২ জন আইনজীবী  ওয়াক্কাসের জামিন আবেদন করলে বিচারক তা খারিজ করে দেন।

গত ৫ মে মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে মুফতি ওয়াক্কাস সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

গত ২  সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।