২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে সাড়ে সাতশ’ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার ভোরের দিকে গাতিপাড়া সীমান্ত থেকে মাছগুলো উদ্ধার করা হয়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিশ রপ্তানি বন্ধ থাকায় বেনাপোল চেকপোস্টের দক্ষিণে গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে ৭৫০ কেজি ইলিশ মাছ পাচার হচ্ছিল। বিজিবির দৌলতপুর বিওপির টহল দল মাছগুলো আটক করে।

মাছগুলো কাস্টমসের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে বলে বিজিবি এ কর্মকর্তা জানান।