২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে  মহাসড়ক অবরোধ, ভাংচুর

সিলেটে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাংচুর করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার বেলা ১২ টার দিকে শিক্ষার্থীরা  ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিপুল এলাকায় অবস্থান নেয়। এসময় তারা প্রায় ৫০টি গাড়ি ভাংচুর করে।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, সকালে ক্যাম্পাস থেকে মিছিল করে শিক্ষার্থীরা চন্ডিপুল এলাকায় যায়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় চণ্ডীপুল ও আশপাশের এলাকায়  তারা অন্তত তিনটি বাসসহ প্রায় ৫০টি  অটোরিকশা ও টেম্পু ভাংচুর করে।

শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রকৌশলীর সংজ্ঞায় ডিপ্লোমা প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করে ২০০৮ সালের একটি গেজেট সংশোধন এবং ছাত্রছাত্রীদের বৃত্তি ও প্রশিক্ষণ ভাতা বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরেই দেশব্যাপী আন্দোলন চালিয়ে আসছেন পলিটেকনিকের শিক্ষার্থী ও শিক্ষকরা।