২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পো-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের হাটহাজারীতে টেম্পো ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত চারজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 01:01 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারীর ইছাপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন টেম্পো চালক মো. মাসুম (২৫)।

মাসুম হাটহাজারী উপজেলার রহল্লাপুর এলাকার আবদুল মালেকের ছেলে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটহাজারী থানার উপ-পরির্দশক (এসআই) নুরুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইছাপুর থেকে টেম্পোটি হাটহাজারী সদরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে টেম্পো চালক মাসুম মারা যান। আহত হয় আরও চারজন।