২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ দিন নিখোঁজের পর মাংস বিক্রেতার লাশ উদ্ধার

নয় দিন নিখোঁজ থাকার পর পাবনার ঈশ্বরদীতে পুকুর থেকে এক মাংস বিক্রেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 07:00 PM

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের একটি পুকুর থেকে ওয়াসিম আলী নাড্ডার (২১) লাশ উদ্ধার করা হয়।

ওয়াসিম একই উপজেলার নতুন হাট গ্রামের সানোয়ার হোসেন সানুর ছেলে। পারিবারিক সূত্রে কসাইয়ের পেশায় যুক্ত হন তিনি।

স্বজনরা জানান, গত ২১ সেপ্টেম্বর স্থানীয় নতুনহাট বাজার থেকে নিখোঁজ হন ওয়াসিম।

ওসি বলেন, ওয়াসিমকে হত্যার পর হাত-পা বেঁধে বালির বস্তা দিয়ে পুকুরে ডুবিয়ে রাখে দুর্বৃত্তরা। সকালে লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।