২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফ্লাইওভার পরিদর্শনে সেনাপ্রধান

চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইঁয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

রোববার বেলা সাড়ে ১২টার দিকে সেনাপ্রধান ফ্লাইওভারের নির্মাণকাজের পরিদর্শনে যান।

বহদ্দারহাট ফ্লাইওভার প্রকল্পের পরিচালক সিডিএ’র প্রকৌশলি মোহাম্মদ ইলিয়াস সেনাপ্রধানের পরিদশনের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ২৪ নভেম্বর নগরীর বহদ্দারহাটে সিডিএ’র নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি কংক্রিটের গার্ডার ভেঙে ১২ জনের মৃত্যু হয়।

এ ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা এ ফ্লাইওভারের নির্মাণ কাজের তদারকি করছেন।

তদারক কাজের প্রজেক্ট অফিসার মেজর মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে ফ্লাইওভারের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এখন রেলিং নির্মাণ এবং কার্পেটিংয়ের কাজ চলছে।

২০১০ সালের ডিসেম্বরে ১০৬ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট ফ্লাইওভারের নির্মাণ প্রক্রিয়া শুরু হয়। মীর আক্তার ও পারিসা এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ কাজ শুরু করে।

২৪ নভেম্বেরের দুঘটনায় মানুষ মৃত্যুর পর পারিসাকে বাদ দিয়ে সেনাবহিনীর তত্ত্বাবধানে মীর আক্তার অ্যান্ড সন্স ফ্লাইওভারের অসমাপ্ত নির্মাণ কাজ করছে।