লক্ষ্মীপুরে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৩
লক্ষ্মীপুর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চারজন।
রোববার দুপুরে উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের পাশে মিয়া বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মহিন উদ্দিন (৪৫), একই উপজেলার দক্ষিণ জয়পুর গ্রামের কার্তিক চন্দ্র দাস (৪৩) ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সিরাজউদ্দিনপুর গ্রামের মরণ চন্দ্র দাস(৫০)।
আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান,
লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের মিয়াবাড়ির সামনে লক্ষ্মীপুর থেকে আসা একটি পিকআপের ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সাত আরোহী গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মহিন উদ্দিন, কার্তিক ও মরণ দাস মারা যায়।
