২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন মেরামত করতে গিয়ে দুই রেলকর্মী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে রেল লাইনে বিকল হওয়া ট্রেন মেরামত করতে গিয়ে আরেক ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন দুই রেল কর্মচারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

জিআরপি থানার ওসি ইয়াছিন ফারুক জানান, রোববার গভীর রাতে উপজেলার ছোট কমলদহ এলাকায় একটি মেইল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।   

নিহতরা হলেন- হারুনুর রশিদ (৫৫) ও রাজা মিয়া (৫৬)।

ওসি ইয়াছিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘জালালাবাদ এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।

ইঞ্জিন মেরামতের জন্য অন্যদের সঙ্গে হারুন ও রাজাকেও ঘটনাস্থলে পাঠায় রেল কর্তৃপক্ষ।

কাজ চলার সময় রশিদ ও রাজা পাশের লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী একটি মেইল ট্রেনের ধাক্কায় তারা নিহত হন বলে ওসি জানান।