২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরহানউদ্দিনে কিশোরের লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দনি উপজলোর হাকিমুদ্দিন লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 02:03 AM

Updated : 23 Aug 2022, 07:00 PM

শনিবার দুপুরে রিয়াজ হোসেনের (১৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোরহানউদ্দনি থানার ওসি এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাতে পন্টুনে ঘুমাতে গিয়ে রিয়াজ নদীতে পড়ে যায়। শনিবার তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।

রিয়াজ লালমোহন উপজলোর চরভূতা ইউনিয়নের বালুরচর গ্রামের চৌদিয়া হোসেনের ছেলে।