২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে উত্ত্যক্তকারীকে কারাদণ্ড

লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2013, 12:13 AM

Updated : 23 Aug 2022, 07:00 PM

শনিবার বিকালে সুরুজ্জামান(২৫) নামের ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।  

সুরুজ্জামান উপজেলার দলগ্রাম ইউনিয়নের খোদরপাড়া গ্রামের আলম মিয়া ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, সুরুজ্জামান দীর্ঘদিন ধরে রাস্তায় দাঁড়িয়ে দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।

“শনিবার বিকালে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।”

পরে তাকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রাব্বীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযুক্ত সুরুজ্জামানকে সাজা দিয়ে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।