রোববার রাজশাহীর ৪ জেলায় হরতাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের আট নেতাকর্মীকে মুক্তি না দেয়ায় রোববার রাজশাহীর চার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।
জেলাগুলো হল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা।
শনিবার দুপুরে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নাশকতার আশঙ্কায় আটক ১৮
এদিকে হরতালে নাশকতার আশঙ্কায় শুক্রবার রাতে নগরীর একটি মসজিদে ‘গোপন বৈঠক’ করার সময় ১৮ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতদের আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়।
