সীমান্তের ওপাড়ে বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের ওপাড়ে গরু আনতে যাওয়া এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার ভোরে আটক আব্দুর রাজ্জাক (৪০) জীবননগর উপজেলার নতুনপাড়ার বিশারত মণ্ডলের ছেলে।
এ সময়ে ভারতের কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটালিয়নের পুটিখালি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায়।
আব্দুর রাজ্জাককে ফেরত চেয়ে সকাল সাড়ে ৬টায় ভারতের পুটিখালী বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়া হয়েছে বলেও তিনি জানান।
