২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মসজিদে জামায়াতের বৈঠক, গ্রেপ্তার ১৮

রাজশাহীতে মসজিদে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 12:40 AM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শুক্রবার রাত ৯টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানা ও নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা টিকাপাড়া মুহাম্মদপুর জামে মসজিদ থেকে তাদের আটক করেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার (এসি) সাইদুর রহমান বলেন, আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সহকারী কমিশনার আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বোয়ালিয়া মডেল থানা ও নগর ডিবি পুলিশের সদস্যরা রাত ৯টার দিকে টিকাপাড়া মুহাম্মদপুর জামে মসজিদে অভিযান চালায়। এ সময় সেখানে জামায়াত-শিবির নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোববার শিবিরের ডাকা হরতালে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন এসি।

অভিযানকালে আরো কয়েক নেতাকর্মী পালিয়ে যায়।