২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত একশ’

হবিগঞ্জ সদরে খালে মাছ ধরা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত একশ’ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 05:14 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

শুক্রবার লুকড়া ইউনিয়নের ধল ও বামকান্দি গ্রামের দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষে আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ধল গ্রামের পাশে টংটং শাহ’র মাজারসংলগ্ন একটি খালে দীর্ঘদিন যাবত ধল গ্রামের শানু মিয়া ও ইলাছ মিয়া মাছ আহরণ করে আসছেন।

কিন্তু শুক্রবার সকালে ধল গ্রামের পার্শ্ববর্তী বামকান্দি গ্রামের রহমান মেম্বারের ছেলে কাউছারসহ কিছু লোক ওই খালে মাছ ধরতে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত উভয়পক্ষ টেটা, ফিকল, বল্লমসহ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বিপুল সংখ্যক পলিশ গিয়ে ৫০ রাউন্ড শর্ট গান ও এক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ নুরুল ইসলাম জানান, একটি খালের দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন কাউসার মিয়া (৩০), দরস মিয়া (৪২), মোশাররফ হোসেন (২৪), জুনায়েদ মিয়া (১৩), আবুল কালাম (২৪), আরজু মিয়া (৪৫), আমির আলী (২০), আমির আলী-২ (২৫), জগলু মিয়া (৩০), সিজিল মিয়া (২৫), সায়েদ আলী (৩৫), সনাই মিয়া (৩৫) ও রিপন মিয়াকে (২৫)।