ছেঙ্গারচরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজারে দুদলের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
পুলিশ জানায়, শুক্রবার সকালে এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে ছেঙ্গারচর পৌর এলাকায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
মতলব উত্তর থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, আধিপত্য বিস্তার নিয়ে তিনদিন আগে সিকিরচর ও আদরভিটি গ্রামের দুই যুবকের কথা কাটাকাটির জেরে দুগ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়ে।
এর জের ধরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
