২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ব্যক্তি আটক

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে কক্সবাজারের টেকনাফ থেকে আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শুক্রবার কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে আটকদের বাড়ি নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় বলে বিজিবি জানায়।

বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুর রহমান জানান, কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার সময় সকাল ৯টার দিকে একটি বাসে তল্লাশি চালিয়ে মালয়েশিয়াগামী এই আট ব্যক্তিকে আটক করা হয়।

এদের মধ্যে নারায়ণগঞ্জের ছয়জন এবং নরসিংদীর দুইজন রয়েছেন।

বিজিবি কর্মকর্তা আরো বলেন, আটকরা জিজ্ঞাসাবাস জানিয়েছে, মোহাম্মদ ইব্রাহিম (৪৮) নামের এক দালালকে এক লাখ ৮০ হাজার টাকা দিয়ে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফে যাচ্ছিল। এ ঘটনায় ওই দালালকে আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পালাতক দালাল ইব্রাহিম নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানান তিনি।