পাবনায় দুর্ঘটনায় নিহত ১
পাবনা সদরে দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
পাবনা-ঈশ্বরদী মহাসড়কের শুক্রবার দুপুরে এ সংঘর্ষে নিহত হন আকসেদ আলী (৫২)।
আহত সামসুল আলম (৫০) ও জহুরুল ইসলামকে (৩৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিগাছা এলাকায় যাত্রীবাহী দুইটি শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আকসেদ আলী নিহত হন।
