২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে যুবক খুন

ঝালকাঠিতে ঘরে ঢুকে  এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

নিহত হাফিজুল ওরফে মুন্না (২৭) সদর উপজেলার বেড়পাশা গ্রামের মো. মোস্তফা হাওলাদারের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা দরজা ভেঙে মুন্নার শোবার ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা স্পষ্ট নয় বলে এসআই হালিম জানান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঝালকাঠির সহকারী পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”