২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শতাধিক টিয়া উদ্ধার

ফেনীতে পাচারের উদ্দেশ্যে বন্দি শতাধিক টিয়া পাখি উদ্ধার করেছে সামাজিক বন বিভাগের একটি টহল দল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 11:36 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার শহরের সার্কিট হাউজ রোডের একটি ঝুপড়ি ঘর থেকে পাখিগুলো উদ্ধারের পর গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করার জন্য পাঠানো হয় বলে জানান বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা গোলাম মওলা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। বন কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

ফেনীর পরশুরাম ও ফুলগাজীর ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ ফাঁদ পেতে পাখি ধরা হয় বলেও জানান তিনি।